প্রথম অধ্যায় : শরীর চর্চা ও সুস্থজীবন
বহুনির্বাচনী
১. কোন ব্যায়াম করতে হলে সরঞ্জামের প্রয়োজন হয়?
ক. হেড স্ট্যান্ড খ. হেড স্প্রিং
গ. কাট হুইল ঘ. হ্যান্ড স্ট্যান্ড
২. কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারীর প্রয়োজন?
ক. হেড স্ট্যান্ড খ. হেড স্প্রিং
গ. হ্যান্ড স্প্রিং ঘ. হ্যান্ড স্ট্যান্ড
৩. সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় কাদের?
ক. শিশু খ. যুবক
গ. কিশোর ঘ. বয়স্ক
৪. এবডোমিনাল এক্সারসাইজে শরীরের কোন অংশের মেদ কমে?
ক. বাহুর খ. নিতম্বের
গ. উরুর ঘ. তলপেটের
৫. প্রাত্যহিক ব্যায়ামকে কার্যকর করতে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোনটি?
ক. বিশ্রাম ও ঘুম খ. চিত্তবিনোদন
গ. খেলাধুলা ঘ. নির্মল পরিবেশ
৬. শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি?
ক. প্রাত্যহিক ব্যায়াম খ. আর্থিক সচ্ছলতা
গ. পরিমিত খাবার ঘ. নিয়মিত চিকিৎসা
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হৃদিতা অষ্টম শ্রেণির ছাত্রী। সকাল সাতটায় তার মা তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। বিদ্যালয় থেকে ফিরে গান শেখা, ছবি আঁকা, আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সারাটি দিন লেগে যায়। ঘুমোতে ঘুমোতে রাত ১১টা বেজে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল হৃদিতা অসুস্থ হয়ে পড়েছে। কারও সঙ্গে মেশার সুযোগ না পাওয়ায় পড়ালেখা তার কাছে এখন বিরক্তিকর মনে হয়।
৭. হৃদিতার কাছে লেখাপড়া বিরক্তিকর মনে হওয়ার কারণ
র. পিতা-মাতার অসচেতনতা।
রর. বয়স অনুপাতে বেশি পরিশ্রম করা।
ররর. পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর কঠিন।
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. হৃদিতার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি?
ক. পুষ্টিকর খাবার খ. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম
গ. নিয়মিত শরীর চর্চা ঘ. সহপাঠীর সঙ্গে খেলাধুলা
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. খ