হানিফের ঘোষণা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর

আগামী ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। এর আগে নগরীর বাকি সব ওয়ার্ড, ইউনিট ও থানার সম্মেলন শেষ করতে হবে।’

গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।