বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিচ্ছে ভারত সরকার।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বেবিচক সদর দপ্তেরে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ উধ্বর্তনরা।