বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর একটি দল গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আইএসপিআর পরিদর্শন করেছে। পরে এক সভায় আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে বক্তব্য তুলে ধরেন আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। এ সময় আইএসপিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন টেলিভিশন থেকে আমন্ত্রিত সাংবাদিকরা। বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়। শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি