সাইক্লিং ও হ্যান্ডবলে আনসারের শ্রেষ্ঠত্ব

সাইক্লিং ও হ্যান্ডবলের জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখিছে আনসার অ্যান্ড ভিডিপি। গতকাল শনিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ৪১-২৪ গোলে পঞ্চগড়কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের আলপনা আক্তার। এদিকে গোপালগঞ্জের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় সাইক্লিংয়ে ১৪টি ইভেন্টের মধ্যে সাতটি স্বর্ণ, আটটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। সেনাবাহিনী ছয়টি স্বর্ণ, চারটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়।