শিরোপা জিতে এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল!

এই তো ক’দিন আগেও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির জন্য কি করেনি রিয়াল মাদ্রিদ? টাকার বস্তা নিয়ে বসেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। ফরাসি ফরোয়ার্ডকে প্রায় মাদ্রিদে এনেই ফেলেছিলেন।

কিন্তু এমবাপ্পে প্যারিস ছাড়েননি। পেরেজকে ফোন করে জানিয়ে দেন, রিয়ালে এখন আসবেন না তিনি। ২৩ বছর বয়সী তারকার ‘ইউটার্ন’ হতাশ করেছিল করেছিল মাদ্রিদবাসীকে। স্বদেশির আচরণে নাখোশ হয়েছিলেন বেনজেমাও।

তবে ইতোমধ্যে এমবাপ্পেকে না পাওয়ার দুঃখ ভুলে গেছেন তারা। কারণ দুই বছর পর ইউরোপের রাজত্ব উদ্ধার করেছে রিয়াল। এখন তো মাদ্রিদে উৎসবের সময়। প্যারিসে ভিনিসিয়াসের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে লস ব্লাঙ্কোসরা। পেরেজও বার্নাব্যুর সমর্থকদের জানালেন, এমবাপ্পেকে তারা ভুলে গেছেন।

মোভিস্টার প্লাসকে রিয়াল প্রেসিডেন্ট জানান, ‘আমি শান্ত আছি ও খুশি। পুরো মৌসুম আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিস্থিতিতে পৌঁছাতে সক্ষম হয়েছি। রিয়াল মাদ্রিদ সবসময় সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাবে। তবে এমবাপ্পে বিস্মৃত’।