নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

একাদশ অধ্যায় : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রবাহ

বহুনির্বাচনী

১. পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হয়েছিল কীসের ভিত্তিতে?

ক. ভাষার ভিত্তিতে             খ. সংস্কৃতির ভিত্তিতে

গ. ধর্মের ভিত্তিতে              ঘ. ভূ-খন্ডের ভিত্তিতে

২. মুসলিম লীগের সংস্কারপন্থি নেতাদের দ্বারা সৃষ্ট দলটির নাম কী?

ক. আওয়ামী লীগ              খ. আজাদী লীগ

গ. আওয়ামী মুসলিম লীগ   ঘ. নেজামেই সালাম

৩. কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?

ক. খাজা নাজিমুদ্দীন                      খ. মুহাম্মদ আলী জিন্নাহ

গ. আইয়ুব খান                 ঘ. লিয়াকত আলী খান

৪. বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সূচনা কোনটি?

ক. একুশ দফা                  খ. ভাষা আন্দোলন

গ. শিক্ষা আন্দোলন                       ঘ. ছয় দফা আন্দোলন

৫. বাংলার ইতিহাসে প্রথম সফল বিরোধী দল কোনটি?

ক. আওয়ামী মুসলিম লীগ   খ. কংগ্রেস

গ. আওয়ামী লীগ              ঘ. কৃষক-প্রজা পার্টি

৬. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক. হামিদুর রহমান            খ. কামরুল হাসান

গ. মইনুল হোসেন             ঘ. শিব নারায়ণ চক্রবর্তী

৭. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন?

ক. সংবিধান                                খ. আদালত

গ. মানুষের বিবেক            ঘ. জাতীয় সংসদ

উত্তর

১. গ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. ক