ইউল্যাব ইউনিভার্সিটির শীর্ষ স্নাতকদের স্বর্ণপদক প্রদান করা হয়েছে। গত ২৬ মে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের এ পদক তুলে দেন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন নাদিয়া আল রশিদ (বিএ ইন ইংলিশ), জ্যাকলিন পিউ বোস (এমএ ইন ইংলিশ), শ্যামায়েল মর্তুজা (এমএ ইন ইংলিশ) এবং এসএএম রায়হানুর (এমএ ইন ইংলিশ)। ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদক বিতরণ অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান এবং পদকপ্রাপ্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি