বিয়ের প্রলোভনে ফুপাতো বোনকে (১৬) ধর্ষণের অভিযোগে মামাতো ভাই মো. শফিকুল ইসলামের (২৩) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাত সোয়া ১২টার দিকে মেয়ের বাবা বাদি হয়ে নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়ের করেন। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা জানান, একই দিনে ভিকটিমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারার জবানবন্দির জন্য এবং অভিযুক্ত শফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত মো. শফিকুল ইসলাম কলমাকান্দার রংছাতী ইউনিয়নের ওমরগাঁও গ্রামের মৃত কালাম মিয়া ও ফিরোজা আক্তারের ছেলে।
জানা যায়, গত ১২ মে ভিকটিম তার মামার বাড়িতে বেড়াতে যান। রাতে ভিকটিম প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসলে শফিকুল ইসলাম পেছন দিক থেকে মুখ চেপে ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এসময় ঘরে আসতে দেরি দেখে ভিকটিমের মামাতো বোন খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরে পেছনে ঘটনাটি দেখতে পান। অভিযুক্ত শফিকুল ইসলাম তার বোনসহ ভিকটিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখান ঘটনাটি কাউকে না বলার জন্য। পরে ভিকটিম মামাতো ভাইকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপণ করতে থাকে ও একপর্যায়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। পরে ভিকটিম ও তার মামাতো বোন তারা দুজনে ভিকটিমের মাকে বিষয়টি জানায়। এমন অভিযোগে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।