কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সোমবার রাত সোয়া ১০টার দিকে এ আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

এরশাদ হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ডেমরা স্টেশন কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় ইউনিট বাড়ানো হয়। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।