কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার রাত ১১ টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ৯টার দিকে কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়, সোমবার রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, টিনের একতলা গোডাউনটিতে প্লাস্টিকের পাশাপাশি ধান ও গমসহ অন্যান্য জিনিসও রয়েছে। আগুনে এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।