৯ দিনের গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আগামীকাল বুধবার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। আগামী ৯ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ছুটি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সময় ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু ১০ ও ১১ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ১২ জুন রবিবার থেকে ক্যাম্পাস খোলা থাকবে।