বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করতে বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (বিআইটিএল) যুক্তরাষ্ট্র ভিত্তিক এআরআরএ নেটওয়ার্কস-এর সঙ্গে একজোট হয়েছে।
যার ফলে সাশ্রয়ী ওয়্যারলেস নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে যুগান্তকারী এক পদক্ষেপ হতে চলেছে।
প্রতিষ্ঠান দুইটি একত্রে দেশে সবখানে ইন্টারনেট কভারেজ বাড়াবে। পাশাপাশি যারা এখানো ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে পারেনি, তাদেরকেও ইন্টারনেটের আওতায় আনবে। ফলে ডিজিটাল কানেক্টিভিটি আরও বাড়বে বলে আশাবাদী।
বিআইটিএল এবং এআরআরএ দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের অল-ইন-ওয়াল সলিউশন বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ অর্জনে সহায়ক হবে। কেননা, এই উদ্যোগ ২০২৫ সালের মধ্যে দেশের সবাইকে ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।
এআরআরএ-এর সমন্বিত নেটওয়ার্ক সলিউশন অবিলম্বে একটি উল্লেখযোগ্য ও স্থায়ী সমাধান দেবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করছে। এবং দেশের প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ৫জি রেডি নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করবে। যাতে করে ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশ পৃথিকৃত হতে পারে।
এআরআরএ বলছে, ‘আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক সলিউশন কম খরচে বিস্তৃত এলাকায় কভারেজ সম্প্রসারণের একটি আদর্শ মডেল।’
ছাড়াও প্রতিষ্ঠানটি বিস্তীর্ণ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার সুইট প্রদান করবে। একইসঙ্গে কার্যকর সিস্টেম পরিচালনার জন্য বহু-স্তরযুক্ত বিলিং সিস্টেম পরিচালনার সুবিধাও দেবে।
২০২২ সালের ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত বিআইটিএল এবং এআরআরএ তাদের উদ্ভাবনী নেটওয়ার্ক প্রযুক্তি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামরিক বাহিনীর সামনে উপস্থাপন করেছে।
বাংলাদেশে এই শৈল্পিক ইন্টারনেট সলিউশন রোল আউট করতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছে।