বাংলাদেশ বিমানবাহিনীর ৮০তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২২ কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে ঘাঁটি অধিনায়ক, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে ট্রফি এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, এই কুচকাওয়াজের মাধ্যমে ৯ জন মহিলা অফিসার ক্যাডেটসহ ৩০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।