৭৩ কর্মকর্তা হলেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি

পুলিশের ৭৩ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। গত চার দিনের ব্যবধানে ২০, ২১, ২২ ও ২৪ ব্যাচের ১১৯ জনকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আলাদা তিন প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তেজগাঁও ডিভিশনের ডিসি বিপ্লব কুমার সরকার, মুনতাসিরুল ইসলাম, শ্যামল কুমার মুখার্জী, মোহাম্মদ শাহজালাল, মারুফ হোসেন সরদার, মহিউল ইসলাম, মোহাম্মদ মোখলেছুর রহমান ও এস এম আশরাফুজ্জান। এর আগে গত সোমবার ৪৬ জনকে পদোন্নতি দেওয়া হয়।