হেপাটাইটিস-বি ভাইরাসের নতুন ওষুধ ন্যাসভ্যাক এবং হেপাটাইটিস-বি ভাইরাসজনিত লিভার রোগ বিষয়ে মৌলিক গবেষণার জন্য পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে এ ডিগ্রি পেয়েছেন তিনি। গতকাল শুক্রবার ডা. স্বপ্নীল তার এ ডিগ্রি অর্জনের তথ্য জানান।
জাপানের তোশিবা জেনারেল হাসপাতালের মেডিকেল সায়েন্সেস বিভাগের বাংলাদেশি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল যৌথভাবে হেপাটাইসি-বি ভাইরাসের নতুন ওষুধ ন্যাসভ্যাক উদ্ভাবন করেন।