কক্সবাজারে শিক্ষামন্ত্রী

বিশ্বমানের শিক্ষা জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব।

গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে। যেহেতু কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু এই মুহূর্তে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেয়নি সরকার।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।