বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
সকালে শ্রমিকদের ১০ নম্বর গোলচত্বরের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। এসময় তারা ‘ডাইরেক্ট অ্যাকশন, আমাদের দাবি মানতে হতে হবে’ স্লোগান দেন। ১১ নম্বর, পূরবী ও মিরপুর-১২তে মেট্রোরেলের জন্য ব্যবহৃত রোড ডিভাইডার দিয়ে সড়ক আটকাতে দেখা গেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।