প্রতি ছবিতেই সালমানের ছায়াসঙ্গী এক অন্য সালমানের গল্প

ঈশ্বরের পর যদি মনে কারও স্থান হয় তবে তা ভাইজানের। এতটাই শ্রদ্ধা করেন সলমন খানকে। তার কাছে জগতের সমর্থক ভাইজান।

তার জন্য শ্যুটিং-এর সেটে ঘণ্টার পর ঘণ্টা ‘টেক’ দিতেও পিছপা হন না তিনি। ধৈর্য ধরে বসে থাকেন। কখন তার সময়টুকু আসবে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ধৈর্যচ্যুতি হয় না তার। তার কারণ, ওই যে ভাইজান!

‘রাধে’ ছবির কাজ শেষ হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যে ছবিতে ভক্তের সঙ্গে ছিলেন তার ভগবানও।

সালমানের সঙ্গে পারভেজ কাজি, তার বডি ডবল। স্টান্ট হিসেবে কাজ করেন। দুজনকে অবিকল একই রকম লাগে দেখতে! এই ছবি দেখে অনেকেই চমকে উঠেছিলেন।

 

প্রতিটি সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর মেক আপ করে থাকা অবস্থায় পারভেজ সলমনের সঙ্গে একটি করে ছবি নেটমাধ্যমে আপলোড করেন। বহু বছর ধরে এটাই তার অভ্যাস।

এই সব ছবি দেখে মনে হয়, সালমান ও পারভেজ একে অপরের যমজ ভাই! সামান্য মেক আপ করলেই আর চেনার উপায় থাকে না।

শুধু ‘রাধে’ সিনেমাতেই নয়, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বডিগার্ড’, ‘দবাং ৩’, ‘রেস ৩’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’- সালমানের সব ছবিতেই বডি-ডবলের ভূমিকা পালন করেছেন পারভেজ।

 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন পারভেজ। এখন এক রকম সালমানের ছায়াসঙ্গী হয়েই রয়েছেন।

দুজনের মধ্যে সম্পর্কও অটুট। কখনও জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দেন ভাইজানকে, কখনও আবার ভাইজানকে দেখা যায়, পারভেজের পরিবারের সঙ্গে ছবি তুলতে।

 

সালমান নিজেই বলেছিলেন, শ্যুট করার সময় নায়িকার পাশে কখনও কখনও তাকে বয়স্ক মনে হয়। তখন পারভেজই তার একমাত্র ভরসা।

‘নকল’ সালমান কখন যে মেক আপ চড়িয়ে ‘আসল’ সালমান হয়ে ওঠেন, তা বোঝাই দায়!