গাজী রাকায়েতের সঙ্গে প্রথমবার ঊর্মিলা শ্রাবন্তী কর

গুণী অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। একটি নাটকে তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়। কাজী সাইফ আহমেদ পরিচালিত এই নাটকটি গড়ে উঠেছে ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এক শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। রাশেদ স্যারের স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। ক্লাস নিয়ে, ছবি এঁকে এখন তার দিন কাটে। একাকী শূন্যতার মাঝেই সে বাস করেন। অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী। রাশেদ স্যারের এই শূন্যতার জীবনের মাঝে অর্পা রংধনু হয়ে আসে। অর্পা রাশেদ স্যারের পেইন্টিং এর ভক্ত হয়ে যায়। একটা সময় জানা যায় অর্পাও রাশেদ স্যারের মতো শূন্যতায় বাস করছে। আরও জানা যায় অর্পার মা ইশিতার সাথে রাশেদ স্যারের ভালোবাসার সম্পর্ক ছিল। গল্পটি এভাবেই এগিয়ে যায়।

নাটকে রাশেদ স্যারের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত হোসেন। আর অর্পা চরিত্রে অভিনয় করেছেনউর্মিলা শ্রাবন্তী কর।

‘শূন্যতায় বসবাস’নামের নাটকটি  রচনা করেছেন নুরুল আলম তৌফিক। নাটকটি শিগগিরই এনটিভিতে প্রচার করা হবে।