গল্প : সুভা
গল্পকার : রবীন্দ্রনাথ ঠাকুর
বহুনির্বাচনী
১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
ক. ভিখারিণী খ. মুসলমানীর গল্প
গ. গোরা ঘ. চোখের বালি
৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?
ক. রক্তকরবী খ. গোরা
গ. শিউলিমালা ঘ. কুহেলিকা
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কী?
ক. বিমলা দেবী খ. মৃণালিনী দেবী
গ. সারদা দেবী ঘ. ছন্দারানী রায়
৫. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম গল্প রচনা করেন?
ক. ১২৪৮ খ. ১৪২৮
গ. ১২৮৪ ঘ. ১৪৮৪
৬. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে?
ক. ১৪৩৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ
খ. ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ
গ. ১৪৩২ বঙ্গাব্দের ২১ শ্রাবণ
ঘ. ১৩৬৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ
৭. ‘সুভা’ ছোটগল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. প্রবাসী খ. পূর্বাসী
গ. গল্পগুচ্ছ ঘ. গল্পসপ্তক
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ