মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক শ্রমিকদের

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ পোশাক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এ সময় মিরপুর ১৩ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।  

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।