হাজীগঞ্জে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে নারীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে হাজীগঞ্জ উপজলার ৯ নং গন্ধর্ব্যপুর উ. ইউনিয়নের তারালীয়া কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী মালীগাও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। 

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ জানান, সকালে ওই গ্রামের পারভেজ নামে তার আত্মীয়ের সাথে মোটারসাইকেলের পিচনের সিটে বসে স্থানীয় ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিল। পথে মধ্যে মোটরসাইকেলে তার ওড়না পেঁচিয়ে মাটিতে লুটিয়ে পয়ে পড়ে। ঘটনাস্থল তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।