চাকরি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) মোট ৬৭ জন। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪৪ জন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক।

সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে ১ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক।

কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২২ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৫১০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) মোট ৩ জন। এইচআর অথবা ম্যানেজমেন্ট বা সমজাতীয় যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৫১০০০ টাকা।

২৪ মে ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীর বেলায়ও বয়স সর্বোচ্চ ৪০ বছর।

ডেসকোর এই www.cpa.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনের নির্ধারিত ফরম ও লিংক। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুন ২০২২ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ডেসকোর ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, ২২/বি, ফারুক সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে ২০২২, পৃষ্ঠা ৬