চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশে রাসায়নিকের মজুদ ও পরিচালনায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে আইএলও এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ‘গত ৪ জুন বিএম কনটেইনার ডিপোয় আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ কমপক্ষে ৪৯ জনের মর্মান্তিক প্রাণহানিতে আইএলও গভীরভাবে শোকাহত। আমরা হতাহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ দুর্ঘটনায় বাংলাদেশে রাসায়নিকের সঠিক পরিচালনা ও মজুদের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।