জয়পুরহাটে জেলার ক্ষেতলালে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামার গ্রাম সিদ্দিপুর গ্রামের মদন বৈরাগীর ছেলে শ্যামল বৈরাগী।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার হতে মধুপুর বাজার যাওয়ার পথে মুরগিবাহী পিক-আপটি রিকশাভ্যানকে চাপা দিয়ে চলে যায়।
এ সময় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন মারা যান বলে জানান ওসি।