পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। পরে রাতেই এসব জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
নিষেধাজ্ঞাকালীন তারা আর সাগরে মাছ শিকার করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটক জেলেরা হলেন- আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক।