প্রথম অধ্যায় : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
বহুনির্বাচনী
১. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক. বিনিময় ব্যবস্থাপনা খ. তহবিল ব্যবস্থাপনা
গ. মূলধন ব্যবস্থাপনা ঘ. মুনাফা ব্যবস্থাপনা
২. ব্যবসায়ে বেশি লাভের আশায় অধিক তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে?
ক. ব্যাংক থেকে প্রাপ্য আয় বাড়বে
খ. নগদ অর্থের ঘাটতি হবে
গ. অধিক মুনাফা অর্জিত হবে
ঘ. মুনাফা হ্রাস পাবে
৩. বিদ্যালয় একটি-
ক. অর্থনৈতিক প্রতিষ্ঠান খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. পারিবারিক প্রতিষ্ঠান ঘ. সামাজিক প্রতিষ্ঠান
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নিচের কোনটি?
ক. ঋণ খ. বিনিয়োগ
গ. অনুদান ঘ. রেমিট্যান্স
৫. ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৬. নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান?
ক. দর্জির দোকান খ. বিদ্যালয়
গ. পরিবার ঘ. সরকারি হাসপাতাল
৭. কৃষিকাজ করে আয়ের সংস্থান করা কোন ধরনের অর্থায়নের অন্তর্গত?
ক. সরকারি অর্থায়ন খ. ব্যবসায়িক অর্থায়ন
গ. পারিবারিক অর্থায়ন ঘ. আন্তর্জাতিক অর্থায়ন
৮. একটি কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
ক. মুনাফা অর্জন করে খ. শেয়ার ক্রয় করে
গ. শেয়ার বিক্রয় করে ঘ. ঋণ গ্রহণ করে
৯. কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
ক. ১৯৬০ এর দশকে খ. ১৯৭০ এর দশকে
গ. ১৯৮০ এর দশকে ঘ. ১৯৯০ এর দশকে
১০. কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়?
ক. পারিবারিক খ. সরকারি
গ. ব্যবসায় ঘ. আন্তর্জাতিক
১১. জাতীয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি?
ক. উৎপাদন খ. সফল বিনিয়োগ
গ. আমদানি ঘ. রপ্তানি
১২. ডড়ৎষফ ঞৎধফব ঙৎমধহরুধঃরড়হ (ডঞঙ) কোন দশকে আত্মপ্রকাশ করে?
ক. ১৯৭০ খ. ১৯৮০
গ. ১৯৯০ ঘ. ২০০০
১৩. বাংলাদেশ সরকার যেসব উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে-
র. পিপিপি রর. আইডিবি
ররর. বিশ্বব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৪. নিচের কোনটি সরকারি অর্থায়নে আয়ের উৎস?
ক. প্রাপ্যবিল খ. ট্রেজারি বিল
গ. বিনিময় বিল ঘ. প্রদেয় বিল
উত্তর
১. খ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ঘ. ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. খ