সীতাকুন্ড ট্র্যাজেডি

বিচারিক তদন্ত ও ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিস

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকা-ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও ওই ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বুধবার মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, মোহাম্মদ কাওছার ও মোহাম্মদ মাজেদুল কাদের।  তিন দিন সময় দিয়ে নোটিসে বলা হয়, ব্যত্যয় হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন নোটিসদাতা আইনজীবীরা।