শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে।

গত অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেটে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে এই বরাদ্দ প্রস্তাব করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এ বছর ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের জন্য বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও  মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।