একাদশ অধ্যায় : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রবাহ
বহুনির্বাচনী
১. COP-এর পূর্ণ নাম কী?
ক. Combined Opposition party
খ. Combine Opposite party
গ. Combined opposite party
ঘ. Combine Opposition party
২. পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো-
i. মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ
ii. দমন নীতি
iii. বাংলা ভাষার অবমাননা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হোসেনপুর ইউনিয়নের নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কামাল হোসেন প্রভাবশালী ব্যক্তি। তাকে পরাজিত করার জন্য বাকি ৪ জন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে কামাল হোসেন ব্যাপক ভোটে পরাজিত হন।
৩. উদ্দীপকের সঙ্গে কোন সালের নির্বাচনের মিল রয়েছে?
ক. ১৯৪৫ খ. ১৯৫০
গ. ১৯৫৪ ঘ. ১৯৫৭
৪. উক্ত নির্বাচনে জোটবদ্ধ দলের নাম কী ছিল?
ক. যুক্তফ্রন্ট খ. গণফ্রন্ট
গ. মুসলিম লীগ ঘ. কমিউনিস্ট পার্টি
৫. আলোচ্য ঐক্যবদ্ধ দলের নির্বাচনী ইশতেহার ছিল-
i. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
ii. অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
iii. জমিদারি প্রথা বিলুপ্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. আওয়ামী মুসলিম লীগের অন্যতম দাবি ছিল কোনটি?
ক. সমাজতন্ত্র প্রতিষ্ঠা খ. আঞ্চলিক স্বায়ত্তশাসন
গ. রাজতন্ত্র প্রতিষ্ঠা ঘ. গণতন্ত্রকে নস্যাৎ
৭. ভাষা আন্দোলন পরবর্তী সময়ে জন্ম দেয়-
i. সামাজিক আন্দোলন ii. রাজনৈতিক আন্দোলন
iii. অর্থনৈতিক আন্দোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. আইয়ুব খান সামরিক আইন জারি করেন কত সালে?
ক. ১৯৫৬ খ্রিস্টাব্দে খ. ১৯৫৭ খ্রিস্টাব্দে
গ. ১৯৫৮ খ্রিস্টাব্দে ঘ. ১৯৫৯ খ্রিস্টাব্দে
৯. গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. শাসকগোষ্ঠীর অনীহা খ. রাজনৈতিক অস্থিরতা
গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. জনগণের অনীহা
উত্তর
১. ক, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ক