বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে প্রেরণে দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
আগামীকাল রবিবার (১২ জুন) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে শুক্রবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ। ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনের পর তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।