ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ‘গ্লোবাল লোকাল ট্রেডঅফস, অর্ডার-ডিসঅর্ডার কনসিকোয়েন্সেস : স্টেট নো মোর অ্যান আইল্যান্ড’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ।
বইটি সম্পাদনা করেছেন আইইউবির জিএসজি বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন। বিশ^বিখ্যাত প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান সম্প্রতি বইটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠানো ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের একার পক্ষে ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকের দেখাশোনা করা কঠিন। এ জন্য বিদেশি সাহায্য অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি