একাদশ অধ্যায় : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন
বহুনির্বাচনী
১. কোনটি জাতিসংঘের আইনসভা স্বরূপ?
ক. অর্থনৈতিক পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ ঘ. সাধারণ পরিষদ
২. জাতিসংঘকে অধিক কার্যকর করতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন?
ক. মহাসচিবের ক্ষমতা বাড়ানো
খ. নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা
গ. প্রশাসনিক লোকবল বাড়ানো
ঘ. সদস্য রাষ্ট্রের সংখ্যা আরও বাড়ানো
৩. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কোন সংস্থাটি কার্যকর ভূমিকা পালন করছে?
ক. কমনওয়েলথ খ. ওআইসি
গ. জাতিসংঘ ঘ. সার্ক
৪. জাতিসংঘের সদরদপ্তর কোথায়?
ক. নিউ ইয়র্ক খ. কানাডা
গ. টোকিও ঘ. ফ্রান্স
৫. একটি আন্তর্জাতিক সংস্থার শুরুতে সদস্য সংখ্যা ছিল ৫০ কিন্তু বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৯৩। সংস্থাটির নাম কী?
ক. কমনওয়েলথ খ. ওআইসি
গ. জাতিসংঘ ঘ. সার্ক
৬. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
ক. খাদ্য সমস্যার সমাধান করা
খ. যুদ্ধ বন্ধ করা
গ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
ঘ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
৭. ট্রিগভেলি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. দক্ষিণ কোরিয়া খ. নরওয়ে
গ. নিউজিল্যান্ড ঘ. চিলি
৮. কত তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়?
ক. ২৪ অক্টোবর খ. ২৩ অক্টোবর
গ. ১৭ অক্টোবর ঘ. ২৪ আগস্ট
৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
ক. ২১ খ. ১৯ গ. ১৭ ঘ. ১৫
১০. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
ক. ৫ বার খ. ৩ বার
গ. ২ বার ঘ. ১ বার
১১. জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ কী?
ক. চিকিৎসা ও পুনর্বাসন
খ. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা
গ. বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন
ঘ. বেকার সমস্যার সমাধান
১২. আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন জাতিসংঘের কোন পরিষদের কাজ?
ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. অর্থনৈতিক পরিষদ
১৩. জাতিসংঘের কোন শাখাটি নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনা করে?
ক. সামাজিক পরিষদ খ. সাধারণ পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. অর্থনৈতিক পরিষদ
১৪. কোন শাখাটি জাতিসংঘের শাসন বিভাগ?
ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. অর্থনৈতিক পরিষদ
১৫. জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য সংখ্যা কত?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
উত্তর
১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক