ছাদ থেকে পড়ে বাচ্চার মৃত্যু, রাগে ২০ জনকে কামড় হনুমানের!

একটি বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় বাচ্চাটি। তারপরই যেন মায়ের রাগ গিয়ে পড়ে এলাকাবাসীর উপর। শুরু হয় আক্রমণ।

তার আঁচড়-কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০ জন গ্রামবাসী।

কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। খাবার খেয়েও সন্তুষ্ট হচ্ছে না।

হনুমানের এমন তাণ্ডবের ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকা।

স্থানীয় সূত্রের খবর, একটি ছোট হনুমান বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তারপরই যাকেই সামনে পাচ্ছে, তাকেই আক্রমণ করছে মা-হনুমান। কারও হাতে তো কারও আবার মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দেয় সে।

তার আক্রমণে শিশু এবং নারীসহ মোট ২০ জন মানুষ শাড়াফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় রীতিমতো আতঙ্ক শুরু হয় এলাকায়। হনুমানের আক্রমণ থেকে বাঁচতে দরজা-জানালা বন্ধ করেছেন এলাকাবাসী। ঘরের বাইরে পা ফেলতে ভয় পাচ্ছেন সবাই।

মঙ্গলবার বন দপ্তরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে পৌঁছান তারা।

অন্যদিকে, হাসপাতালে জখমদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকেরা।

শিপ্রা চক্রবর্তী নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাকে, আমার মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাইকে এসে কামড়ে দিল হনুমানটা! ছেলে মারা যাওয়ার পর এমন হয়ে গেছে ও।