চীনে চার সাইবেরিয়ান বাঘ শাবকের জন্ম

পৃথিবীতে যেসব প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে তাদের একটি সাইবেরিয়ান বাঘ। বন্য পরিবেশে এদের সংখ্যা নেমে এসেছে হাজারের নিচে।

আশার কথা, বিলুপ্তি ঠেকাতে সাইবেরিয়ান বাঘের রক্ষণাবেক্ষণের দিকে নজর দিয়েছে প্রাণী বিজ্ঞানীরা। তার জন্য চীনের উত্তর-পূর্বে গড়ে তোলা হয়েছে হিংডাওহেজির সাইবেরিয়ান টাইগার পার্ক। মাত্র ২০টি বাঘ নিয়ে ১৯৮৬ সালে এই পার্কের যাত্রা শুরু। আর এখন তাদের বড় বিড়াল প্রজাতি প্রাণীর সংখ্যা এক হাজারেরও বেশি। 

এই পার্কে সম্প্রতি ১৭ বছর বয়সী এক বাঘিনী জন্ম নিয়েছে চারটি সাইবেরিয়ান শাবক। এর আগেও বেশ কয়েকটি শাবকের জন্ম দিয়েছে এই বাঘিনী। এবারে জন্ম নেওয়া তার চার শাবকের তিনটি স্ত্রী ও একটি পুরুষ লিঙ্গের। যাদের জন্ম ২৯ মে।

খুব কাছ থেকে এই শাবকদের দেখভাল করছে পার্কের তত্ত্বাবধায়ক। জন্মাদনের পর থেকে তাদের মায়ের স্বাস্থ্যও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।

রাশিয়ার দূরবর্তী পূর্বাঞ্চলে এবং উত্তর-পূর্ব চীনের বন্য পরিবেশে টিকে আছে বিশ্বের সবচেয়ে এই বড় বাঘের প্রজাতি। উত্তর কোরিয়াতেও কিছু সংখ্যক সাইবেরিয়ান বাঘের থাকার সম্ভাবনা রয়েছে।