কুমিল্লায় চলমান সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বেলা দেড়টায় ১ নং ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টায় নৌকা ও ঘোড়া মার্কার সমথর্কদের সঙ্গে মারামারি বাধে। পরে বিজিবি গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, অন্যদিকে ঘোড়া মার্কায় আছেন বিএনপি থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন কায়সার।
এবার নির্বাচনে মোট পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। আর সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন।
নির্বাচনে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারীসহ মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।