কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনায় আবার এগিয়ে গেছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত।
বুধবার রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারিভাবে ৭২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন তিনি।
৭২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন মোট ৩৩ হাজার ৭৯৩ ভোট। অপরদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৩২ হাজার ৩২২ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে নিজামউদ্দিন কায়সার ৭২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৭৮৮ ভোট। এছাড়া হাতপাখা ১ হাজার ৯৪৯ ও হরিণ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।
এসব কেন্দ্রের মোট ভোট সংখ্যা ছিল ৮৭ হাজার ৩৯৮।
এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।
বুধবার বিকেল ৪টার পর জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগণনা শুরু হয়।