বিএসএমএমইউতে হার্ট ফেইলিউরের ঝুঁকি পরীক্ষা চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো নেট্রিউরেটিক পেপটাইড (এনটি-প্রো বিএনপি) টেস্ট চালু হয়েছে। এর ফলে ডায়াবেটিসসহ সব মানুষ আগেভাগেই জানতে পারবেন হার্ট ফেইলিউরের ঝুঁকি রয়েছে কি না। হৃদযন্ত্রের অস্বাভাবিক কার্যক্রম নির্ণয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ টেস্টটি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও এন্ডোক্রাইনোলজি বিভাগ যৌথভাবে কাজ করবে। এ আয়োজনের চ্যানেল পার্টনার বায়োটেক সার্ভিসেস এবং রোশ ডায়াগনস্টিকস।

গতকাল বুধবার বিএসএমএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ এ টেস্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন  এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত প্রমুখ।