প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. A friend in need is a friend indeed
প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু
Examples
a. She stayed by me when I was depressed about my parents' divorce, which made me believe that ‘a friend in need is a friend indeed.’
আমার বাবা-মার বিচ্ছেদের কারণে যখন আমি হতাশাগ্রস্ত ছিলাম তখন সে (স্ত্রী) আমার পাশে ছিল যা আমাকে বিশ্বাস করিয়েছে ‘প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু’।
b. If Jack considered you to be his best friend, he wouldn’t have left you when you were in trouble. Remember, ‘a friend in need is a friend indeed.’
যদি জ্যাক তোমাকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুই মানত তাহলে বিপদে তোমাকে ছেড়ে যেত না। মনে রাখবে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
c. I always help if I can because I believe that ‘a friend in need is a friend indeed.’
আমার সামর্থ্য থাকলে আমি সবসময়ই সাহায্য করি কারণ আমি বিশ্বাস করি, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
2. See eye to eye with someone
কোনো বিষয় সম্পর্কে শতভাগ সহমত পোষণ করা
Examples
a. They’re such a perfect couple. They see eye to eye on most things.
তারা যেন নিখুঁত এক জোড়া। তারা সব বিষয়ে একে অপরের সঙ্গে শতভাগ একমত।
b. I can’t bear being on the same team as him. I’ve never seen eye to eye with him
আমি তার সঙ্গে একই দলে থাকা সহ্য করতে পারছি না। আমি কোনো ব্যাপারে তার সঙ্গে শতভাগ একমত হতে পারিনি।
c. If you don’t see eye to eye with her on most issues, just say goodbye because sooner or later you two will breakup..
তুমি যদি তার সঙ্গে বেশিরভাগ ব্যাপারে একমত হতে না পারো তাহলে তাকে বিদায় জানাও, কারণ আগে হোক বা পরে তোমরা দুজন বিচ্ছেদ ঘটাবে।
3. Get on like a house on fire.
খুব দ্রুত পরস্পরকে পছন্দ করা এবং বন্ধু হয়ে যাওয়া।
Examples
a. She looked very cold at first but when I talked to her, I realized she was very kind-hearted. After that, we got on like a house on fire.
তাকে দেখে খুব শীতল মনে হচ্ছিল কিন্তু যখন আমি তার সঙ্গে কথা বললাম তখন বুঝলাম সে উষ্ণ হৃদয়ের অধিকারী। তারপর আমরা দুজনে দ্রুত বন্ধু হয়ে গেলাম।
b. The first time we talked, Annie and I got on like a house on fire.
প্রথম যখন আমি আর অ্যানি কথা বললাম, আমরা দ্রুত একে অপরকে পছন্দ করে ফেললাম এবং পরস্পরের বন্ধু হয়ে গেলাম।
c. I couldn’t imagine my ex-girlfriend and current girlfriend getting on like a house on fire
আমি কখনো ভাবিনি আমার সাবেক বান্ধবী এবং বর্তমান বান্ধবী পরস্পরকে পছন্দ করবে এবং দ্রুত বন্ধুতে পরিণত হবে।