বরিশাল নগরের নথুল্লাবাদে হাইটেক পার্ক স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বরিশালের হাইটেক পার্কটি হচ্ছে এখানকার তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তরুণ-তরুণীরা বরিশালে বসে ইউরোপ আমেরিকার কাজ করবে।
অনুষ্ঠানে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের পরিচালক এ কে এ এম ফজলুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষ, দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় উপস্থিত ছিলেন।