একাদশ অধ্যায় : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন
বহুনির্বাচনী
১. বাংলাদেশ ১৯৭৯-৮০ সালে নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। কিন্তু বাংলাদেশ সেখানে ফ্রান্স, ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মতো ভূমিকা রাখতে পারেনি কেন?
ক. বাংলাদেশ সার্কের সদস্য বলে
খ. বাংলাদেশ একটি দরিদ্র দেশ বলে
গ. বাংলাদেশে শিক্ষার হার কম বলে
ঘ. বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বলে
২. মহাসচিব নিয়োগ, বাজেট পাস, নতুন সদস্য গ্রহণ জাতিসংঘের কোন শাখার কাজ?
ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৩. জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ৭ বছর খ. ৬ বছর গ. ৫ বছর ঘ. ৪ বছর
৪. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তুমি কোন প্রতিষ্ঠানকে উপযুক্ত বলে মনে করো?
ক. জাতিসংঘ খ. ওআইসি
গ. কমনওয়েলথ ঘ. সার্ক
৫. কতজন সদস্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়?
ক. ১৫ খ. ১৪
গ. ১৩ ঘ. ১১
৬. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কী?
ক. বাজেট সংক্রান্ত কাজ
খ. চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত কাজ
গ. বিচার সংক্রান্ত কাজ
ঘ. কর আদায় সংক্রান্ত কাজ
৭. জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?
ক. নিরাপত্তা পরিষদ খ. অছি পরিষদ
গ. সেক্রেটারিয়েট ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৮. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন?
ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৯. গঙ্গার পানিপ্রাপ্তির বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশ কোথায় মামলা দাখিল করতে পারবে?
ক. কমনওয়েলথে খ. ভারতের আদালতে
গ. সুপ্রিম কোর্টে ঘ. আন্তর্জাতিক আদালতে
১০. আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ কত বছর?
ক. ৯ বছর খ. ৮ বছর গ. ৭ বছর ঘ. ৬ বছর
উত্তর
১. ঘ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ক