সিলেটে প্রবল বজ্রপাতসহ অতি ভারী বর্ষণের আভাস

মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট বিভাগে প্রবল বজ্রপাতসহ অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ২৩৯ মিলিমিটার। 

প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় ২০৬ মিলিমিটার, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৮৮ মিলিমিটার, কিশোরগঞ্জের নিক্‌লিতে ১৩৫ মিলিমিটার, ময়মনসিংহে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন: 

সন্দ্বীপে ২৩৯, নেত্রকোনায় ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর চালু

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী লক্ষাধিক মানুষ

বন্যায় ভেঙে গেছে রেলের কালভার্ট, নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ