দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন 'কথা আবৃত্তি চর্চা কেন্দ্র' দ্বি-বার্ষিক অধিবেশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার রাজধানীর নটরডেম কলেজে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আবৃত্তিজন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং সৈয়দ শহীদুল ইসলাম নাজুকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন এনামুল হক বাবু, সোহরাব হোসেন তালুকদার, আশরাফুল হাসান বাবু। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আছেন আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী বুশরা আহমেদ তিথি, অনুষ্ঠান সম্পাদক রানা আহমেদ, প্রচার/দপ্তর/আইসিটি সম্পাদক কাজী সামিউল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক শাহজাদা সম্রাট অর্ণব, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফৌজিয়া অণু, কার্যকরী সদস্য ভিনসেন্ট তিতাস রোজারিও, চিত্রা রোজারিও, এনায়েত হোসেন, শান্তা তাওহীদা।