নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

বহুনির্বাচনী

১. লাভ-ক্ষতি নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের কোনটি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব?

ক. সার্বিক অবস্থা               খ. গতিপ্রকৃতি

গ. উদ্দেশ্য                                  ঘ. নীতিমালা

২. একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি?

ক. হিসাবরক্ষণের              খ. হিসাববিজ্ঞানের

গ. সমাজের                                 ঘ. রাষ্ট্রের

৩. কী নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন করা সম্ভব?

ক. উৎপাদন                                খ. সঞ্চয়

গ. আয়                           ঘ. ব্যয়

৪. সরকারের আয়ের উৎস হচ্ছে

র. কর                            রর. শুল্ক

ররর. ভ্যাট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৫. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?

ক. ব্যবসায়ের অবস্থা                      খ. পরিচালনা পদ্ধতি

গ. আর্থিক অবস্থা               ঘ. হিসাব ব্যবস্থাপনা

৬. ‘দুতরফা দাখিলা’ পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?

ক. ১২৯৪ খ্রিস্টাব্দ             খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ

গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ             ঘ. ১৫৯৪ খ্রিস্টাব্দ

৭. কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব হিসাবে আদায় করে-

ক. সরকার                                  খ. ব্যবসায়ী

গ. চেয়ারম্যান                  ঘ. প্রধানমন্ত্রী

৮. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কয়টি?

ক. ছয়টি                         খ. সাতটি

গ. আটটি                                    ঘ. নয়টি

৯. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাই হচ্ছে-

ক. জবাবদিহি                   খ. দায়িত্ববোধ

গ. মিতব্যয়িতা                 ঘ. নীতি

১০. প্রাচীনকালে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব রাখত-

ক. একতরফা দাখিলায়

খ. দু’তরফা পদ্ধতিতে

গ. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে

ঘ. বিনিময়ের মাধ্যমে

১১. পাওনাদার হিসাববিজ্ঞানের-

ক. বাহ্যিক ব্যবহারকারী                  খ. অভ্যন্তরীণ ব্যবহারকারী

গ. জাতীয় ব্যবহারকারী                  ঘ. আন্তর্জাতিক ব্যবহারকারী

১২. প্রাচীনকালে মানুষ ফসল ও মজুদের হিসাব রাখত কীভাবে?

ক. দরজার পেছনে দাগ কেটে

খ. ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে

গ. মাটির দেয়ালে রং দিয়ে

ঘ. কাঠের কাঠিতে সংকেত কেটে

১৩. পণ্য তৈরিতে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?

ক. মানসম্মত                   খ. স্বাস্থ্যসম্মত

গ. বিধিসম্মত                   ঘ. উন্নত

১৪. ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনলিটা’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

ক. টেইলর                                  খ. লুকা প্যাসিওলি

গ. হেনরি ফেয়ল               ঘ. আইনস্টাইন

১৫. তেল কোম্পনিগুলো কোনটি রোধ করার জন্য অনেক অর্থ ব্যয় করে?

ক. বায় দূষণ                                খ. পানি দূূষণ

গ. শব্দ দূষণ                                ঘ. মাটি দূষণ

১৬. লুকা প্যাসিওলি তার ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থে কী ব্যাখ্যা করেন?

ক. একতরফা দাখিলা পদ্ধতি            খ. দুতরফা দাখিলা পদ্ধতি

গ. তিনতরফা দাখিলা পদ্ধতি            ঘ. খতিয়ান

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ