সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে। সিলেট সদর গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ছাতকে সেনা সদস্যরা কাজ করছেন। এছাড়াও, সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

সেনাসদস্যরা যেসব কাজ করছেন তার মধ্যে অন্যতম পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া, বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্বাচন এবং উদ্ধারকৃত ব্যক্তিবর্গের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা প্রদান করা, খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা, সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা। বিজ্ঞপ্তি