বিআরটিসির শুদ্ধাচার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক গণশুনানি

রাজধানীর কমলাপুরে বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ এর আওতায় গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমি উল্লাহ নুরী। বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থার প্রধান/প্রতিনিধিগণ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, পরিবহন বিশেষজ্ঞ, বেসরকারি মালিক সমিতির প্রতিনিধিসহ বিআরটিসির স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিআরটিসির সার্বিক বিষয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সচিব এ বি এম আমি উল্লাহ নুরী বিআরটিসির কার্যক্রম গতিশীল, আরও শক্তিশালী করা এবং উন্নয়নমূলক কর্মকা- অব্যাহত রাখার জন্য দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি