জনশুমারি উপলক্ষে নাগরিকদের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ

আপনার দেওয়া সব তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে

জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আপনি নিজে তথ্য দিন, অপরকে তথ্য দিতে উৎসাহিত করুন। 

‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ উপলক্ষে নাগরিকদের কাছে পাঠানো ভয়েস মেসেজে এ কথা বলেন তিনি।

ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, আমি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। শুমারির কাজে নিয়োজিত কর্মীকে সঠিক তথ্য দিয়ে স্থানীয় ও জাতীয় উন্নয়নে অংশ নিন। আপনার দেওয়া সব তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আপনি নিজে তথ্য দিন, অপরকে তথ্য দিতে উৎসাহিত করুন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে গর্বিত অংশীদার হোন।