1. Go the extra mile
লক্ষ্য অর্জনে প্রত্যাশার থেকেও বেশি চেষ্টা করা
Examples
a. Julie always goes the extra mile to make her mom happy.
মাকে খুশি করতে জুলি সব সময় প্রত্যাশার থেকেও বেশি চেষ্টা করে।
b. To win the contract, he went the extra mile to prepare the documents before the meeting.
চুক্তিটি সম্পাদনের জন্য সে প্রত্যাশার থেকেও বেশি পরিশ্রম করে কাগজপত্রগুলো তৈরি করেছে।
c. He went the extra mile just to make her feel special at the wedding
বিয়েতে তাকে (স্ত্রী) বিশিষ্টতার অনুভূতি দিতে সে (পুরুষ) প্রত্যাশার থেকে বেশি চেষ্টা করেছে।
2. Put one’s feet up
কোনো কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া এবং বিশ্রাম করা। বাংলায় সমার্থক একটি বাগধারা আছে, হাত ধুয়ে ফেলা।
Examples
a. We’re done. Let’s put our feet up.
আমাদের কাজ শেষ। চলো, এ ব্যাপারে হাত ধুয়ে ফেলি।
b. After a hard day at work, I like to put my feet up and read some books..
কর্মক্ষেত্রে একটি কঠিন দিনের শেষে আমি কাজের ব্যাপারে হাত ধুয়ে ফেলে বই পড়তে পছন্দ করি।
c. Don’t work too hard. Go home and put your feet up.
খুব বেশি কাজ করো না। বাড়ি যাও এবং বিশ্রাম নাও।
3. Being in someone’s good (or bad) book
কোনো কাজের মাধ্যমে কাউকে খুশি করা (বা রাগান্বিত করা)।
Examples
a. All students want to be in the teacher’s good book.
সব শিক্ষার্থীই ওই শিক্ষককে খুশি করতে চায়।
b. I used to be in my teacher’s bad book because I wasn’t very well-behaved back then.
আমি সব সময় আমার শিক্ষককে রাগান্বিত করে ফেলতাম, কারণ আমি সে সময় ভালো ছিলাম না।
c. If she was hardworking and worthy, she would be in Harry’s good book
সে যদি কঠোর পরিশ্রমী ও যোগ্য হয় তাহলে হ্যারি তার ওপর খুশি হবে।