জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

যুব রেড ক্রিসেন্টের কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যুব রেড ক্রিসেন্টের (আরসিওয়াই) ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপাচার্য অফিসের কাউন্সিল কক্ষে ‘যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ তাদের ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবির উপাচার্য ও সভাপতি সিন্ডিকেট অধ্যাপক মো. নুরুল আলম। বাংলাদেশের প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. রাশেদা আখতার ও  ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) ড. আবুল কালাম আজাদ।